Beetroot Soup Premix

নিট ওজনঃ ৩০গ্রাম

প্রাকৃতিক সবজি ও ভেষজ মশলার এক অসাধারণ সমন্বয় নিয়ে এলো Cookoly-এর বিটরুট স্যুপ প্রিমিক্স (৩০ গ্রাম)। যারা ডায়েট সচেতন এবং স্বাস্থ্যকর জীবনধারা পছন্দ করেন, তাদের জন্য এটি একটি সেরা পছন্দ

Original price was: 65.00৳ .Current price is: 60.00৳ .

9 People watching this product now!

Description

প্রাকৃতিক ডিটক্স ও রক্তের হিমোগ্লোবিন বাড়াতে এক বাটি বিটরুট স্যুপই যথেষ্ট!

বিটরুট ও গাজরের প্রাকৃতিক গুনাগুন আপনার শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। এতে সাধারণ লবণের বদলে আছে খনিজ সমৃদ্ধ পিঙ্ক সল্ট এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আছে কারকিউমিন। সম্পূর্ণ চিনিমুক্ত ও কোলেস্টেরল মুক্ত হওয়ায় এটি হার্টের জন্য অত্যন্ত নিরাপদ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জটিল রোগীদের সেবন যোগ্য

উপকরণসমূহ (Ingredients):

আমাদের প্রতিটি প্যাকে রয়েছে বাছাইকৃত বিশুদ্ধ উপাদানসমূহ:

  • প্রধান সবজি: বিটরুট, গাজর ও পার্সলে

  • প্রাকৃতিক মসলা: আদা, রসুন, পেঁয়াজ, ধনিয়া, লঙ্কা ও সাদা মরিচ

  • বিশেষ উপাদান: কারকিউমিন ও হিমালয়ান পিঙ্ক সল্ট

  • মিষ্টতার উৎস: স্টেভিয়া ও অ্যাসপারটেম (সম্পূর্ণ চিনিমুক্ত)

  • অন্যান্য: কর্ন স্টার্চ, ইস্ট এক্সট্র্যাক্ট ও সাইট্রিক অ্যাসিড

কেন Cookoly বিটরুট স্যুপ বেছে নেবেন?

  • উচ্চ পুষ্টিমান: প্রতি ১০০ গ্রামে রয়েছে ৫.৫ গ্রাম প্রোটিন এবং ৫.৪ গ্রাম ডায়েটারি ফাইবার

  • সুগার-ফ্রি (Sugar-Free): প্রাকৃতিক স্টেভিয়া ব্যবহারের ফলে এটি ডায়াবেটিক রোগীদের জন্য নিরাপদ

  • কোলেস্টেরল মুক্ত: এতে কোনো কোলেস্টেরল বা ক্ষতিকর ট্রান্স-ফ্যাট নেই

  • দ্রুত প্রস্তুতি: কোনো ঝামেলা ছাড়াই মাত্র কয়েক মিনিটে তৈরি করা সম্ভব

তৈরি করার সহজ নিয়ম (Preparation Method):

  • একটি পাত্রে ৩৭৫ মিলি (দেড় গ্লাস) স্বাভাবিক তাপমাত্রার পানির সাথে স্যুপ প্রিমিক্সটি ভালো করে মিশিয়ে নিন
  • মিশ্রণটি চুলায় মাঝারি আঁচে জ্বাল দিতে থাকুন
  • ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে দিন এবং হালকা আঁচে অনবরত নাড়ুন যতক্ষণ না স্যুপটি ঘন হয়ে আসে
  • রান্না শেষে নামিয়ে গরম গরম পুষ্টিকর বিটরুট স্যুপ উপভোগ করুন

রেসিপিটিপস: আপনার স্বাদ ও পুষ্টি আরও বাড়াতে পছন্দ অনুযায়ী বাড়তি সবজি, মুরগি, মাশরুম বা ডিম যোগ করতে পারেন

পণ্য সম্পর্কিত তথ্য:
  • নেট ওজন: ৩০ গ্রাম

  • প্রস্তুতকারক: কুকোলি লিমিটেড (Cookoly Limited), উত্তরা, ঢাকা

  • সংরক্ষণ: সরাসরি সূর্যালোক থেকে দূরে, শুষ্ক ও ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন।

0 reviews
0
0
0
0
0

There are no reviews yet.

Be the first to review “Beetroot Soup Premix”

Your email address will not be published. Required fields are marked *

You have to be logged in to be able to add photos to your review.