Fried Rice Premix Chinese

Net Weight: 60g

Cookoly চাইনিজ ফ্রাইড রাইস প্রিমিক্স আপনার রান্নার কাজকে সহজ করতে এবং স্বাদে নতুনত্ব আনতে তৈরি করা হয়েছে। এতে থাকা প্রাকৃতিক উপাদানগুলো আপনার খাবারে যোগ করবে দারুণ সুগন্ধ এবং আসল চাইনিজ ফ্লেভার

 

Original price was: 180.00৳ .Current price is: 170.00৳ .

13 People watching this product now!

Description

প্রতিটি দানা দেবে আসল চাইনিজ স্বাদের নিশ্চয়তা!

রেস্টুরেন্টের মতো ঝরঝরে এবং সুগন্ধি ফ্রাইড রাইস রান্না করা এখন সময়ের ব্যাপার মাত্র। Cookoly নিয়ে এসেছে বিশেষ ফ্রাইড রাইস প্রিমিক্স, যা আপনার সাধারণ চালকে দেবে এক অসাধারণ আভিজাত্যময় স্বাদ। পরিবারের আড্ডায় বা মেহমানদারিতে এখন আপনিই হবেন সেরা শেফ!

উপাদান সমূহ (Ingredients):

আমাদের প্রতিটি প্যাকে আছে খাঁটি ও বাছাইকৃত উপাদান:

  • মশলা: রসুন, আদা, পেঁয়াজ, গোলমরিচ এবং বিশেষ ঘ্রাণের জন্য স্টার অ্যানিস

  • অন্যান্য: ফ্রাইড অনিয়ন এবং ভেজিটেবল প্রোটিন

প্রয়োজনীয় উপকরণ ও পরিমাণ:

  • প্রিমিক্স: ৬০ গ্রাম

  • তেল/বাটার: ৪-৫ টেবিল চামচ

  • সিদ্ধ পোলাও চাল: ৪০০ গ্রাম (৭০-৮০% সিদ্ধ করা)

  • ডিম: ২ টি

  • সবজি: ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ পাতা (পছন্দমতো)

  • অন্যান্য: কাঁচা মরিচ ও লবণ (স্বাদমতো)

তৈরি প্রনালি (How to Make):

  • ধাপ ১: একটি বাটিতে প্রিমিক্স পাউডার নিয়ে তাতে অল্প অল্প করে পানি মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। খেয়াল রাখবেন যেন কোনো দলা পেকে না থাকে
  • ধাপ ২: প্যানে তেল গরম করে ডিম ফেটিয়ে স্ক্রাম্বল (ঝুড়ি) করে আলাদা বাটিতে তুলে রাখুন
  • ধাপ ৩: একই প্যানে তেল বা বাটার গরম করে হাই হিটে সবজিগুলো সামান্য লবণ দিয়ে সতে (saute) করে নিন। সবজি হয়ে গেলে তাতে ডিমের ঝুড়ি ও প্রিমিক্সের মিশ্রণ দিয়ে ১০-১৫ সেকেন্ড রান্না করুন
  • ধাপ ৪: এবার আগে থেকে সিদ্ধ করা চাল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। চুলার আঁচ মিডিয়াম-হাই রেখে কিছুক্ষণ নাড়ুন। নামানোর আগে সামান্য ঘি ছিটিয়ে পরিবেশন করুন

প্রো টিপস: স্বাদ আরও বাড়াতে চাইলে আপনি এতে মাংসের ঝুড়ি বা ছোট চিংড়ি যোগ করতে পারেন। পরিবেশন করুন চিলি চিকেন বা বিফ সিজলিং-এর সাথে

পুষ্টি তথ্য (Nutrition Facts – প্রতি ১০০ গ্রাম):
  • এনার্জি: ৮৯ কিলোক্যালরি

  • মোট ফ্যাট: ১ গ্রাম

  • কার্বোহাইড্রেট: ১৪ গ্রাম

  • প্রোটিন: ৩ গ্রাম

  • সোডিয়াম: ২ মি.গ্রা.

পণ্য সম্পর্কিত তথ্য:
  • প্রস্তুতকারক: কুকোলি লিমিটেড (Cookoly Limited), উত্তরা, ঢাকা

  • সংরক্ষণ: সরাসরি সূর্যের আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন

  • দেশি পণ্য: এটি গর্বিতভাবে বাংলাদেশে উৎপাদিত পণ্য

0 reviews
0
0
0
0
0

There are no reviews yet.

Be the first to review “Fried Rice Premix Chinese”

Your email address will not be published. Required fields are marked *

You have to be logged in to be able to add photos to your review.